আটলান্টা ফোবানার হোস্ট কমিটির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬:০৫:২৭,অপরাহ্ন ১৬ জুলাই ২০২৫ | সংবাদটি ৬২২ বার পঠিত
জুয়েল সাদত :

৩৯ তম আটলান্টা ফোবানার প্রস্তুুতি এগিয়ে চলেছে। গত ১৩ জুলাই আটলান্টার স্থানীয় একটি রেস্টুরেন্টে আটলান্টার বিজনেস কমিউনিটির সাথে আটলান্টা ফোবানার মিট এন্ড গ্রীট সেরিমনি ফলপ্রসূ ভাবে সম্পন্ন হয়।

৩৯ তম আটলান্টা ফোবানার আয়োজকদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের মত বিনিময় সভায় হোস্ট কনভেনর নাহিদুল খান সাহেল সকল ব্যবসায়ীদের ফোবানায় সম্পৃক্ত হবার আহবান জানান। হোস্ট কমিটির প্রেসিডেন্ট এবং বিজনেস কমিটির চেয়ারম্যান ডিউক খান সেরিমনি অনুষ্টানে বলেন, এবারের ফোবানার দ্বিতীয় দিন ৩০ আগস্ট দুপুর ১২ টায় বিজনেস নেটওয়ার্ক, বিজনেস সেমিনার এবং বিজনেস লাঞ্চ এ বিশ্বের নানা দেশের এবং উত্তর আমেরিকার আইকন ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। সেখানে আমাদের আটলান্টার ব্যবসায়ীদের অংশগ্রহণ আশা করে হোষ্ট কমিটি। বিজনেস নেটওয়ার্ক এ অংশগ্রহনের সুযোগে ব্যবসায়ীরা তাদের বিজনেসটাকে সম্প্রসারনের সুযোগ পান।

হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া বলেন,ফোবানার অন্যতম আকর্ষন বিজনেস লাঞ্চ, সেখানে ব্যবসায়ীরা তাদের সফলতার গল্প বলেন এবং সবাই বিজনেস নেটওয়ার্ক এর মাধ্যমে উপকৃত হন। আমাদের আটলান্টার ব্যবসায়ীরাই আমাদের হোস্ট কমিটির প্রান। আমরা এখানে উপস্থিত সবার অংশগ্রহণ চাই।

হোস্ট কমিটির চীফ করডিনেটর দিলু মওলা বলেন, আটলান্টা ফোবানা সব সময় মান সম্পন্ন ফোবানা উপহার দেয়। ৩৯ তম ফোবানাও ইতিহাস গড়বে আমাদের স্পন্সরদের জন্য। আপনারা স্টল, ম্যাজাজিনে এড এবং প্যাকেজ কিনে সম্পৃক্ত হবেন। অন্য ব্যবসায়ীদেরও ফোবানার জড়িত হবার আহবান জানাবেন।

হোস্ট কমিটির সিনিয়র কো কনভেনর কাজী নাহিদ বলেন, আটলান্টা ফোবানায় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। আপনারা আটালান্টায় অনুস্টিত্ব ৩৯ তম ফোবানাকে প্রানবন্ত করে তুলবেন।









