# বাংলাদেশ সোসাইটির থ্যান্কসগিভিং পার্টি ২৬ নভেম্বর

- Link: https://amaderprotidin.com/?p=31193
- Published: 2026-11-23T19:47:43+00:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

## 󠀁[󠀁[

## বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে থ্যাংক্সগিভিং কমিউনিটি গেট টুগেদার আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার কিসিমির লেকফন্ট পার্কে অনুষ্ঠিত হবে।⏎  দুপুর ১২ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত থ্যাক্সগিভিং পার্টিতে কমিউনিটির সকলকে আহবান জানিয়েছেন সোসাইটির সভাপতি রোমেল হোসেন এবং সেক্রেটারী ইউনুস হোসেন। দিনব্যাপী থ্যান্কসগিভিং টার্কি পার্টিতে বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকবে বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাহেদ। সাহেদ সকল স্পন্সরদের ধন্যবাদ জানিয়েছেন। পুরুষ, মহিলা ও কিডসদের একটিভিটি থাকবে বলে জানিয়েছেন ইউনুস হোসেন। সোসাইটির সাবেক সভাপতি সামসুদ তোহা জানান, কিসিমিতে প্রায় তিন দশক থেকেই থ্যান্কসগিভিং গেটটুগেদার হয়ে আসছে।

## সবাই ২৬ তারিখ লেকফন্ট পার্কে সপরিবারে আসবেন।⏎  বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সদস্য রিফাত তালুকদার, মিলন আহমদ,জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম বাবু,সাবেক সভাপতি ফখরুল আহসান শেলী, সাদ জামান আপেল, তোফায়েল আহমদ,শিপু খন্দকার, ইকরাম, শফিক, মারুফ আহমদ কমিউনিটির সবাইকে ২৬ নভেম্বর কিসিমি পার্কে দুপুর ১২ টা থেকে ৬ টা পর্যন্ত সোসাইটির কমিউনিটি থ্যান্কসগিভিং পার্টিতে উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন।

 
