# ২১ নভেম্বর স্পোর্টস ক্লাবের পিকনিকের সাজ সাজ রব

- Link: https://amaderprotidin.com/?p=31176
- Published: 2026-11-18T23:38:08+00:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

## আগামী শনিবার ২১ নভেম্বর স্পোর্টস ক্লাবের পিকনিকের ব্যাপক আয়োজন সম্পন্ন করা হয়েছে। পিকনিককে ঘিরে কমিউনিটিতে ব্যাপক উ্যসাহ দেখা দিয়েছে। স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী জানান,আলহামদুলিল্লাহ শনিবার এর আবহাওয়া অনেক ভাল। 󠀁[](https://amaderprotidin.com/files/uploads/2026/11/IMG-20261114-WA0167-scaled.jpg)󠁿রৌদ্রময় দিনে স্পোর্টস ক্লাবের সব ইভেন্ট সময় মত সম্পন্ন হবে।

## সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের বার্ষিক পিকনিকের নানা সাব কমিটি দিনরাত কাজ করছে। স্পোর্টস  ক্লাবের ভলান্টিয়াররা পুরো কমিউনিটির সকলকে আগের বছরের মতই সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করবে।

## 󠀁[󠀁[⏎  আগামী ২১ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের বিশাল পিকনিকে  বিভিন্ন সিটির প্রবাসীরা উপস্থিত থাকবেন।

## 󠀁[󠀁[⏎  ৪৮০১ ওয়েস্ট কলেনোনিয়েল এর বার্নেট পার্কে স্পোর্টস ক্লাবের পিকনিক দুপুর ১২ টা থেকে ৬ টা পর্যন্ত। স্পোর্টস ক্লাবের ২ য় পিকনিকে ১ হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে জানান স্পোর্টস ক্লাবের সেক্রেটারী বাহার হোসেন। বাহার হোসেন জানান, গতবার এর চেয়ে এবারের প্রস্তুুতি ব্যাপক। এই দিনে শহরে অন্য কোন অনুষ্ঠান না থাকায় সবাই স্পোর্টস ক্লাবের অনুষ্ঠানে আসবেন।

## 󠀁[󠀁[⏎  আমরা সেই রকম ব্যাপক আয়োজন নিয়েছি। স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী জানান, ২১ নভেম্বরের বার্ষিক পিকনিকে বাচ্চাদের ও এডাল্টদের নানান খেলাধুলার আয়োজন থাকছে। মহিলাদের খেলাধুলার আয়োজন থাকবে। ফান, ফুড, গেইম এন্ড প্রাইজ থাকবে।

[[

## শফিক চৌধুরী জানান, অক্টোবর থেকে নভেম্বর আমাদের স্পোর্টস ক্লাবের সব গুলো খেলাধুলার ইভেন্ট শেষ হচ্ছে। বার্ষিক পিকনিকে বিজয়ী সবাইকে পুরস্কৃত করা হবে। ব্যাডমিন্টন, সকার, ভলিবল, ক্রিকেট এর ইভেন্ট কে ঘিরে সদস্যরা ব্যাস্ত সময় পার করছেন। ১৫ নভেম্বর ফুটবল টুর্নামেন্ট। শফি্ক চৌধুরী আরো জানান, আমাদের ক্রিকেট টীম স্থানীয় একটি টুর্নামেন্টে ফাইনাল খেলবে ৮ নভেম্বর। এই সবই স্পোর্টস ক্লাবের বিশাল অর্জন।

## সাইফুল ও মিশু ক্রিকেট টীমকে অনেক সময় দিচ্ছেন। আমাদের ক্রিকেট টীম খুবই ভাল করছে।⏎  স্পোর্টস ক্লাবের অন্যতম সংগঠক স্পোর্টস সেক্রেটারী মিজানুর রহমান বাচ্চু বলেন, শহরে দেরীতে হলেও একটা বিশাল স্পোর্টস কমিউনিটি গড়ে উঠেছে। যা প্রশংসনীয়। শহরের সব আইকন স্পন্সররা স্পোর্টস ক্লাবের সাথেই আছেন।

## মিজানুর রহমান বাচ্চু আরো জানান, বার্ষিক পিকনিকে কমিউনিটির বেশ কয়েকজনকে মুল্যায়ন করা হবে। বাচ্চু কনিউনিটির সবাইকে ২১ নভেম্বর স্পোর্টস ক্লাবের পিকনিকে উপস্থিত থাকার অনুরোধ জানান। স্পোর্টস ক্লাবের সদস্যরা সবাই ২১ তারিখ ১২ টার আগেই উপস্থিত হবার অনুরোধ করেছেন বাহার হোসেন। খেলাধুলার নতুন কোন কিছু সংযোজন করতে চাইলে মিজানুর রহমান বাচ্চু র সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন সভাপতি শফিক চৌধুরী তিনি আরো জানান যদি ক্রিকেট টীম স্থানীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় তাদেরকে সম্বর্ধিত করা হবে।
