# ৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

- Link: https://amaderprotidin.com/?p=31006
- Published: 2026-08-21T06:49:22+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

আমির খসরু, লন্ডন:     প্রবাসে থেকেও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ৯১ ইউনাইটেড 
কিংডম ও ওয়ার্ল্ডওয়াইডের বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিত হলো মনোরম সমুদ্র ভ্রমণ। গত ১৬ আগস্ট
কেন্টের নয়নাভিরাম সমুদ্রনগরী রামসগেটে দিনব্যাপী এ ভ্রমণে অংশ নেন যুক্তরাজ্যের বিভিন্ন
শহরে বসবাসরত ১৯৯১ ব্যাচের বন্ধুরা।

সকাল ১০টায় ইলফোর্ড থেকে কোচযোগে যাত্রা শুরু হয়। অনেকেই পরিবার-পরিজন ও সন্তানদের 
নিয়ে এতে অংশগ্রহণ করেন। সারাদিন আনন্দ, আড্ডা, গল্প ও সমুদ্রের সৌন্দর্য উপভোগের মধ্য
দিয়ে প্রাণবন্ত সময় কাটান সবাই। সন্ধ্যা ৬টার দিকে তারা ইলফোর্ডে ফিরে আসেন।

এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন আমির খসরু, রাবেয়া জামান জ্যোতি ও বিএম রাফি। দিনব্যাপী 
নানা আয়োজনের পাশাপাশি শেষ দিকে ছিল বিশেষ আকর্ষণ ‘মিউজিক্যাল বালিশ’ প্রতিযোগিতা। 
এহতেশাম শরীফের সংগীত পরিবেশনার সঙ্গে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হন সাবিন চামেলি
রুজি এবং রানার্সআপ হন শিলা ফারিদা।

ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে ভ্রমণে অংশ নেওয়া শিশুদের প্রত্যেককে উপহার দেওয়া হয়
গুডি ব্যাগ। এতে শিশুরাও আনন্দিত ও অনুপ্রাণিত হয়।

ভ্রমণে আরও অংশ নেন কামরুল আহবাব টিপু, ডা. মোরশেদ সিদ্দিকী, মাফরুফা মুকুল, নাফিজ 
মাজমাদার, আলী হোসেন প্রিন্স, রাফিকুল ইসলাম, আহসান ইবনে মাজহার, জামি আলী, ওয়াহাব 
আল আজাদ জুয়েল, এলাহী বক্স এনাম, সাফি আহমেদ, মাকমুদা খানম, সাবিন চামেলি রুজি, সানজিদা
খানম, সিনথিয়া খান লিজা, রিভা রিভা, এম. এ. মুনির, এম. কে. মুক্তা, হেলাল আহমেদ, সুফিয়া
আহমেদ, তাওফিক আহমেদ, ফাহমিদা খাতুন, মুশফিকুর রহমান, আনোয়ার হোসেন, তাহরিমা খাতুন,
লাতিফা বেগম, আবু তাহের, আলেয়া তাহেরসহ আরও অনেকে।

অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রশংসা করে বলেন, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও এ ধরনের 
আয়োজন বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে আয়োজন ও অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন
তারা।
