# ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

- Link: https://amaderprotidin.com/?p=31000
- Published: 2026-08-19T09:46:03+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

লন্ডন প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে লন্ডনের
রেডব্রিজ থেকে ফোকস্টোনের মারমেইড বিচে একটি দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত হয়। ইভেন্টের
কনভেনর শামিমা বেগম মিতা এবং কো কনভেনর ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবীর সমন্বয়ে আয়োজিত
এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং
শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।

 

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য খাবার ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা
করা হয়। সকালের নাস্তার তত্ত্বাবধানে ছিলেন মিনারা সুলতানা। দুপুরের খাবার হিসেবে 
বিরিয়ানি পরিবেশনের তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী। এছাড়া ফল,
ঝালমুড়ি, চা-নাস্তা এবং বিকেলের খাবারের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন শামিমা 
বেগম মিতা ও ইফতিখার মিঠু। খাবার পরিবেশনে সহযোগিতা করেন মুহিবুজ্জামান মিহির।

 

মারমেইড বিচের প্রাকৃতিক পরিবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। খেলাধুলার
তত্ত্বাবধানে ছিলেন মাহবুব তোহা ও ঝুমুর দত্ত। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের অংশগ্রহণে
কর্মসূচিটি একটি স্বতঃস্ফূর্ত পরিবেশে সম্পন্ন হয়।

 

বিকেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক
রুমি অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সংগীত পরিবেশন করেন। অতিথি শিল্পী মিলন বিশ্বাসও
সংগীত পরিবেশন করেন। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ
করেন।

 

দিনের শেষ পর্বে খেলাধুলার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি অধীর রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ
মিল্লাত। এ সময় একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শিশুদের মধ্যেও পুরস্কার বিতরণ
করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতি অধীর রঞ্জন দাস অংশগ্রহণকারী, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
তিনি ভবিষ্যৎ কার্যক্রমে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

 

সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার
কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে একটি কনসার্ট আয়োজনের বিষয়টি জানান।

এই কোচ ট্রিপের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি
বৃদ্ধির একটি সুযোগ সৃষ্টি হয় বলে সংগঠনটি জানায়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে (DUAAUK)
