# লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর

- Link: https://amaderprotidin.com/?p=30983
- Published: 2026-08-18T18:03:55+01:00
- Author: Jewel Sadat

# **জুয়েল সাদত :**

![](https://amaderprotidin.com/files/uploads/2026/08/FB_IMG_1787055230942-193x300.
jpg)

## ৪০ তম লস এনজেলস ফোবানার রেড কার্পেট বিজনেস লাঞ্চ হতে যাচ্ছে ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় হিলটন ইউনিভার্সেলে। ফোবানার বিজনেস লাঞ্চ টা ফোবানার একটি মুল আকর্ষন  উত্তর আমেরিকার বিজনেস আইকনরা ফোবানায় তাদের সফলতার গল্প বলেন। কিভাবে বিজনেস ডেভোলাপমেন্ট সহ প্রবাসীরা নতুন নতুন আইডিয়া নিয়ে সফল হতে পারেন, তার একটি চমৎকার আলোচনা হয়। এবারের রেড কার্পেট লাঞ্চে উপস্থিত হবেন ডায়মন্ড, গোল্ড স্পন্সর সহ উত্তর আমেরিকার ব্যবাসায়ী নেতৃবৃন্দ।

## 󠀁[󠀁[

## থাকবেন লস এনজেলস এর মুল ধারার রাজনৈতিক নেতৃবৃন্দরা। থাকবেন সিটি মেয়র, কংগ্রেসম্যান সহ ক্যালিফর্নিয়ার অফিসিয়ালরা। এবারের রেড কার্পেট ডিনারের চেয়ারপার্সন হিসাবে আছেন ফোবানার বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুব ভুইয়া এবং হোস্ট কমিটির বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মুনিম।

## 󠀁[󠀁[

## ৩৯ তম আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারী ও বিজনেস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুব ভুইয়া জানান,এবারের ফোবানার বিজনেস লাঞ্চ টা রেড কার্পেট লাঞ্চ হিসাবে কালারফুল করা হয়েছে।

## 󠀁[󠀁[

## আব্দুল মুনিম এর সাথে কাজ করে আনন্দ পাচ্ছি। আমাদের এই আকর্ষনীয় লাঞ্চটায় নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আটলান্টা এবং ভার্জিনিয়ার আইকনরা থাকছেন। সবাই সহযোগিতা করছেন কনভেনর জয়নাল আবেদীন এর নেতৃত্বে ৪০ তম ফোবানার কনভেশন সফলতার দ্বারপ্রান্তে। সবাইকে ৫ সেপ্টেম্বর দুপুরে রেড কার্পেটে আহবান জানানো হচ্ছে। সবাই এর রেড কার্পেটের টিকেট কিনবেন এবং উপভোগ করবেন একটি আকর্ষনীয় বিজনেস লাঞ্চ।

## ![](https://amaderprotidin.com/files/uploads/2026/08/FB_IMG_1787072860221-225x300.jpg)

> 
> ## আমাদের প্রবাসীরা কেউ কেউ ইউনিভার্সিটি তৈরী করেছেন, অনেকে এত উচু পর্যায়ে আছেন ব্যবসা বানিজ্য যা অকল্পনীয়। কেউ কেউ সিটি ও স্টেডিয়ামের ইনসুরেন্স করেন।  কোন ব্যবসায়ীর নামে সিটি আছে ক্যালিফোর্নিয়ায়,আছে হসপিটাল এর মালিকানা। আছে শিল্প গ্রুপ। হাজার হাজার কর্মসংস্থান করেছেন অনেকেই।
> 

## 󠀁[󠀁[⏎  এবারের ফোবানা কনভেনশনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। আয়োজক কমিটির দায়িত্ব পালন করছেন কনভেনর ড. জয়নুল আবেদীন, ডেপুটি কনভেনর হাবিব আহমেদ টিয়া, মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মুশফিকুল হক, কালচারাল সেক্রেটারি শহীদ আহমেদ মিঠু, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস চেয়ারম্যান সাংবাদিক লস্কর আল মামুন, স্টল ও বুথ চেয়ারম্যান শওকত আনজিমসহ বিভিন্ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ফোবানা চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি এন্থনি পিউস গোমেজ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল, নির্বাহী সদস্য কাজী নাহিদ সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার , মিডিয়া কো চেয়ারম্যান সাংবাদিক জুয়েল সাদত সহ অন্যান্য কর্মকর্তারা সম্মেলন সফলে কাজ করছেন ।

## 󠀁[󠀁[

## ——————————————⏎  জুয়েল সাদত : কো চেয়ারম্যান মিডিয়া/ লস এনজেলস।

 
