# গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

- Link: https://amaderprotidin.com/?p=30805
- Published: 2026-05-23T19:48:37+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

লন্ডন প্রতিনিধি: [](https://amaderprotidin.com/?attachment_id=30806)
 যুক্তরাজ্যে
বসবাসরত গোলাপগঞ্জবাসীদের অন্যতম সামাজিক সংগঠন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-
এর বার্ষিক সাধারণ সভা গত ১৮ মে সোমবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন
সেন্টার-এ অনুষ্ঠিত হয়। সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ট্রাস্টের বিপুল সংখ্যক সদস্য
উপস্থিত ছিলেন।

ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া-এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারিক
রহমান ছানু-এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছরওয়ারদি
হাসান।

সভায় ট্রাস্টের স্পোর্টস সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব-এর বড় ভাই এডভোকেট মুজিবুর
রহমান মুজিব এবং ট্রাস্টের সদস্য আবুল কাহের নানু-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা 
হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। একই
সঙ্গে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং ট্রেজারার সাইফুল
ইসলাম-এর মাতার সুস্থতা কামনা করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। আরো বক্তব্য রাখেন ট্রাস্টের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক
চেয়ারম্যান আনোয়ার শাহজাহান।

পরে জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু ট্রাস্টের বার্ষিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা
তুলে ধরেন। এসিস্ট্যান্ট ট্রেজারার কবির আহমদ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া
লন্ডন বাংলা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম স্কুলের আয়-ব্যয়ের হিসাব
তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে বার্ষিক রিপোর্ট ও হিসাব অনুমোদন করা হয়।

সভায় ট্রাস্টের তিন সদস্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন 
জানানো হয়। তারা হলেন কাউন্সিলর আব্দুল আজিজ তকি, কাউন্সিলর রুজি খানম এবং কাউন্সিলর
মোহাম্মদ ওমর মেহেদী।

সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন তছউর আলী, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে-এর 
সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মো মাসুক আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট
ইউকে-এর জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, আব্দুল হাকিম চৌধুরী, মাহমুদুর রহমান শানুর,
সোশ্যাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রেজারার বদরুল আলম বাবুল, আব্দুল মারজান চৌধুরী এলু
সুলতান হায়দার জসিম, মিকাইল আহমদ চৌধুরী এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর সভাপতি
আব্দুল লতিফ নিজাম, দেলোয়ার হোসেন, আলম চৌধুরী, কাওছার আহমদ, জয়নুল আহমদ প্রমুখ।
 
[](https://amaderprotidin.com/?attachment_id=30807)

এছাড়া ট্রাস্টের বোর্ড অব ম্যানেজমেন্ট ও ইসি কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন 
ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সাফার, ভাইস চেয়ারম্যান রায়হান উদ্দিন, ভাইস চেয়ারম্যান
নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সুহেল আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট ট্রেজারার কবির আহমদ,
অর্গানাইজিং সেক্রেটারি সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মতিন, আব্দুর 
রহমান খান সুজা, রোমান আহমদ চৌধুরী, ছাব্বির আহমদ সাহেদ, সুহেল আহমদ, কামরুজ্জামান 
চৌধুরী, ইয়াহহিয়া খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার পর ব্রিটেনের
চ্যারিটি কমিশন কর্তৃক নিবন্ধিত হয়। পরে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ইংল্যান্ডে নগদ 
অর্থে একটি বাড়ি ক্রয় করা হয়। বর্তমানে ট্রাস্টের সদস্য সংখ্যা ৬ শতাধিক।
