# AmaderProtidin.com

- Latest News and Entertainment 24 hours

- Site: https://amaderprotidin.com/

## গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

- Link: https://amaderprotidin.com/?p=31140
- Published: 2026-11-06T14:26:28+00:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
 গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি
পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর
কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির 
৩৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল-এমদাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ 
আমিনুল ইসলাম চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনাম উদ্দিন, চন্দরপুর
বাজার বণিক সমিতির সভাপতি ডা. আব্দুল মুতলিব, সমাজসেবী আতিকুর রহমান, আল-এমদাদ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আলতাফুর রহমান টিপু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, কোষাধ্যক্ষ
আনোয়ার হুমায়ুন, পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল
হামিদ, ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা কমিটির সদস্য সচিব সালমান
কাদের দিপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান ও সামছুল ইসলাম কয়েছসহ অনেকে।

 

পরিদর্শন শেষে অতিথিরা পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন,
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, মেধার বিকাশ এবং
শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের
প্রশংসা করেন তারা।

 

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২০২৩ সাল থেকে প্রতিবছর মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
পাশাপাশি ২০২০ সাল থেকে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা, শিক্ষাসামগ্রী
বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শহীদ মিনার ও সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন 
সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের
স্মরণে ২০২০ সালে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন তাঁর পিতা। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা
ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল
হকের অর্থায়নে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

The post [গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন](https://amaderprotidin.com/?p=31140)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## যুক্তরাজ্য বিএনপির তিন আঞ্চলিক শাখার আংশিক কমিটি অনুমোদন

- Link: https://amaderprotidin.com/?p=31135
- Published: 2026-11-06T07:14:05+00:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্য বিএনপির তিন আঞ্চলিক শাখার আংশিক কমিটি অনুমোদন
 **৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের
পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ**

 

আমাদের প্রতিদিন ডেস্ক: যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে দলটির
তিনটি আঞ্চলিক শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শাখাগুলো হলো
নর্থ ওয়েস্ট, সুইনডন ও ইস্ট মিডল্যান্ড। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে পৃথক অনুমোদনপত্রের
মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

![](https://amaderprotidin.com/files/uploads/2026/11/UK-BNP-Committee-Announcement-
Banner-300x200.png)

অনুমোদিত কমিটিতে নর্থ ওয়েস্ট শাখার সভাপতি হয়েছেন হাজী এম এ সেলিম। সিনিয়র সহসভাপতি
জামাল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহি
চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দুলু চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মো. আহসান উদ্দিন এবং সদস্য
হয়েছেন মো. আব্দুস শহীদ।

 

সুইনডন শাখায় সভাপতি করা হয়েছে এম আলী আফতাব নওয়াব আলীকে। কমিটির অন্যরা হলেন সিনিয়র
সহসভাপতি এম এ তোসির আলী (আব্দুল কাদির), সহসভাপতি জাকারিয়া আবু বক্কর, সাধারণ সম্পাদক
বাবু সুমন রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম স্বপন, সাংগঠনিক সম্পাদক
আখলাকুর রহমান (মাসুম) এবং সদস্য সাইফুর রহমান শামীম।

 

ইস্ট মিডল্যান্ড শাখার সভাপতি হয়েছেন হাজী শহিদ উল্লা খান। সিনিয়র সহসভাপতি আলতাফ
মিয়া চৌধুরী, সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুল মজিদ 
তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শাহনেওয়াজ
চৌধুরী হীরা এবং সদস্য হয়েছেন খালেদ বিন হোসেন সবুজ।

 

প্রকাশিত অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ
কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক 
সদস্যের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে
জমা দিতে বলা হয়েছে।

 

এসব কমিটির অনুমোদনপত্রে আহ্বায়ক আব্দুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু
স্বাক্ষর করেছেন।

The post [যুক্তরাজ্য বিএনপির তিন আঞ্চলিক শাখার আংশিক কমিটি অনুমোদন](https://amaderprotidin.com/?p=31135)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

- Link: https://amaderprotidin.com/?p=31131
- Published: 2026-10-17T16:13:35+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

[[

## ৪১ তম হিউস্টন ফোবানায় কীক অফ গালা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে হিউস্টনের BASGH HOMES সুগারল্যান্ড টেক্সাসে।⏎  আগামী ২০২৭ সালের সেপ্টেম্বর এর ৪১ তম হিউস্টন ফোবানার প্রস্তুুতি এগিয়ে চলছে। বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন ৪১ তম ফোবানার হোষ্ট। আগামী ডিসেম্বর এর ৫ তারিখ সোসাইটি অফ গ্রেটার হিউষ্টন এর নিজস্ব সেন্টার ১৬৬৪২ এলিস ফস্টার স্ট্রিট সুগারল্যান্ড টেক্সাস ৭৭৪৯৮ এ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। কীক অফ মিটিং এ আসন্ন ৪১ তম ফোবানার বিস্তারিত আপডেট জানানো হবে । বিভিন্ন স্টেটের ফোবানার সদস্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হবেন বলে জানান হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী খন্দকার ইসলাম রিয়াজ।

## 󠀁[󠀁[⏎  রিয়াজ জানান, আমাদের কীক অফ মিটিং এ হিউষ্টন, অস্টিন ও ডালাসের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও স্পন্সররা উপস্থিত থাকবেন। ফোবানার চেয়ারম্যান এম রহমান জহির ও এক্সিকিউটিভ সেক্রেটারী ডক্টর প্রিয়লাল কর্মকার সহ ফোবানার নির্বাহী সংসদের সবাই উপস্থিত থাকবেন। ১০ টি স্টেটের ফোবানার সদস্যবৃন্দ উপস্থিত হবার আশা প্রকাশ করছেন হোস্ট কমিটি। হোস্ট কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হবে বলে জানান কনভেনর ইমতিয়াজ আহমেদ পাভেল। কনভেনর জানান, আমাদের সোসাইটির নিজস্ব সেন্টারেই আমাদের কীক অফ মিটিং হবে। পাশাপাশি আমরা সকল আগত অতিথিদের ভেন্যু পরিদর্শন এর সুযোগ করে দিব। থাকবে আউটডোর কালচারাল এন্ড মিউজিক শো। বিকেল ৫ টায় কীক অফ মিটিং এ সবাই উপস্থিত থাকবেন । সবার পরামর্শ নেয়া হবে, আমাদের ৪১ তম হিউস্টন ফোবানা নিয়ে সবার আগ্রহকে যথাযথ মর্যাদা দেয়া হবে। অতিতের ফোবানার যে সব জায়গায় ঘাটতি ছিল সেগুলো পুরন করা হবে৷ আমাদের জানুয়ারিতে বাংলাদেশের কীক অফ মিটিং হবে। ডিসেম্বর ৫ তারিখে আমাদের স্থানীয় স্পন্সরদের পরিচয় করিয়ে দেয়া হবে। যারা সহযোগিতা করতে ইচ্ছুক তারা যে কোন সময় আমাদের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে যোগাযোগ করবেন৷ কনভেনর ইমতিয়াজ আহমেদ পাভেল সবাইকে হিউস্টনে ৫ ডিসেম্বর উপস্থিত থাকার আহবান জানান। তিনি জানান, আমাদের হোস্ট কমিটি সকলের হিউস্টন ভ্রমণ এ সহযোগীতা করবে। ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী ডক্টর প্রিয়লাল কর্মকার এবং ফোবানার চেয়ারম্যান এম রহমান জহির সবাইকে ৫ ডিসেম্বর হিউষ্টনে উপস্থিত থাকার আহবান জনান। ফোবানার ভাইস চেয়ারম্যান আবীর আলমগীর জানান, হোষ্ট কমিটির কীক অফ মিটিং খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং, সবাই উপস্থিত থাকলে হোষ্ট কমিটি উ্যসাহ বোধ করে। ফোবানার জয়েন্ট সেক্রেটারি এন্থনী পিউস গোমেজ ও কোষাধ্যক্ষ নাহিদা নাসের ফোবানার সকল নির্বাহী কমিটির সদস্যদের এবং ফোবানার সদস্যদের হিউষ্টনে ৫ ডিসেম্বরে থাকার আহবান জানিয়েছেন। কোষাধ্যক্ষ নাহিদা নাসের বলেন, আমাদের হিউস্টন একটি অন্যরকম শহর, আমরা সবাই এক। সব গুলো সংগঠনই ফোবানায় জড়িত। ৪১ তম ফোবানা সফল করতে আমাদের শহর ছাড়াও টেক্সাসের সব গুলো সংগঠন কাজ করছে । কীক অফ মিটিং সফল করতে হোষ্ট কমিটি কাজ করছে। ইমতিয়াজ আহমেদ পাভেল এর নেতৃত্বে একটি শক্তিশালী এবং প্রফেশনাল হোস্ট কমিটি তৈরী হয়েছে, যারা অনেক কাজ এগিয়ে নিয়েছে।। যে কোন যোগাযোগ ২৮১ ৮২৭ ৭৯৮০ / ৮৩২ ৭৫৫ ৫৮৮২। SHARES

The post [৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে](https://amaderprotidin.com/?p=31131)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

- Link: https://amaderprotidin.com/?p=31120
- Published: 2026-10-01T21:24:31+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

## 󠀁[󠀁[৭ম ওয়ার্ল্ড ফোয়ার এন্ড ফেষ্ট এর প্রস্তুুতি এগিয়ে চলছে। ৬ টি সফল ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট এর পর ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট কে ঘিরে ব্যাপক উ্যসাহ দেখা দিয়েছে টেম্পা বে এরিয়া সহ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায়।⏎  আগামী ডিসেম্বর এর ১২ ও ১৩ ডিসেম্বরে দুদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেস্ট এর আয়োজন হতে যাচ্ছে টেম্পা ব্রানডন শেরাটন হোটেলে। দুূদিন ব্যাপী ওয়ার্ল্ড ফেস্ট এ থাকছে বইমেলা, সাহিত্য আসর, সেমিনার, বাচ্চাদের নানা একটিভিটিস সহ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

[[ [](https://amaderprotidin.com/files/uploads/2026/10/FB_IMG_1790653447998.jpg)

## এবারের ওয়ার্ল্ড ফেস্ট এ উত্তর আমেরিকার নানা শহরের প্রবাসীরা উপস্থিত থাকবেন। অনেক ইয়াং টেলেন্টদের সম্মেলন ঘটবে।⏎  সংগীত পরিবেশন করবেন সন্জয়, ঋতুপর্ণা, মুক্তা মজুমদার, বিন্দু কনা সহ স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। ওয়ার্ল্ড ফেস্ট এর মটো নেটওয়ার্ক, পার্টনারশীপ, কালচারাল একচেঞ্জ, শেয়ার এন্ড লার্ন। ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট এন্ড ফেষ্ট ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড কালচারাল সামিটে এ ফ্লোরিডার বিভিন্ন সিটির সফল বিজনেসম্যানরা উপস্থিত থাকবেন। এরই মধ্যে ফেস্ট এর নানা প্যাকেজ ঘোষনা করা হয়েছে, দুদিনের ইভেন্টে এক্জিবিট রা তাদের পন্য বাজারজাত করার সুযোগ পাবেন। যারা ষ্টল নিতে ইচ্ছুক তাদের যোগাযোগ এর আহবান জানিয়েছেন হোষ্ট কমিটির এডভোকেট পারভেজ হাসেম।

## ৭ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট আয়োজক এবং ওয়ার্ল্ড ফেস্ট ইনক এর প্রেসিডেন্ট রোটারী আন্দোলনের একজন অন্যতম সংগঠক তারেক মাহমুদ জানান, আমাদের পুর্বের ৬ টি ওয়ার্ল্ড ফেস্ট এর মত ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট হবে না। সময়ের চাহিদায় এটাকে আরো আকর্ষনীয় করা হয়েছে। অনেক দক্ষ সংগঠকরা সংযুক্ত হয়েছেন। টেম্পার মেয়র থাকছেন। আরো অনেক মুলধারার একটিভিস্টরা থাকবেন।⏎  বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপুর্ব এবং জনপ্রিয় ডিজে সন্জয় থাকবেন।

## কালচারাল শোর পাশাপাশি নানা সেগমেন্ট থাকবে। নতুন প্রজন্মের শিশুদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্ট থাকবে।⏎  তারেক মাহমুদ জানান, টেম্পার নিকটবর্তী শহর ব্রানডন চমৎকার একটি জায়গা, এই জায়গায় সপরিবারে ঘুরে দেখার এবং ওয়ার্ল্ড ফেস্ট উপভোগ করতে অনেকেই আসছেন। ভেন্ডরদের জন্য থাকবে বৃহদ জায়গা। ফুড ভেন্ডররা নানা রকম খাবার পরিবেশন করতে পারবেন। যে কোন প্রকার যোগাযোগ 321 900 6125। এ ছাড়াও পারভেজ হাসেম 813 568 6906। মিডিয়া সংক্রান্ত বা ম্যাগাজিনে এড দিতে যোগাযোগ জুয়েল সাদত 407 832 2882। যদি কেউ বিভিন্ন ইভেন্টে পারফর্ম করতে চান আগামী ৭ দিনের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তারেক মাহমুদ। কালচারাল চেয়ারম্যান হিসাবে যুক্ত আছেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চু। গত ২৭ সেপ্টেম্বর টেম্পায় ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্টের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার জাকির হোসেন, নাজিম উদ্দীন নাদিম, তারেক মাহমুদ, কাজী শাহজাহান, মনজুরুল ইসলাম, সানুয়ারা সিনহা,মুহাম্মদ মইনুল হাসেম,তাহসিফ রহমান, পারভেজ হাসেম, কাওকাব উদ্দিন আহমদ, এডভোকেট হাসিনা আক্তার ও খান জুনায়েদ সাকিব। প্রস্তুুতি সভায় আসন্ন ডিসেম্বর এর ৭ ম ওয়ার্ল্ড ফেস্ট সফল করতে ৮ টি সাব কমিটি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়৷ সভায় উপস্থিত হোস্ট কমিটির সবাই একটি আকর্ষনীয় ওয়ার্ল্ড ফেস্ট উপহার দেবার প্রত্যয় ব্যাক্ত করেন। সভায় অন্যতম সংগঠক কাজী শাহজাহান বিভিন্ন সিটিতে প্রস্তুুতি সভা করার আহবান জানান। কাজী শাহজাহান উল্লেখ করেন স্থানীয় প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে এবং পাশাপাশি উত্তর আমেরিকার গুনিদের মুল্যায়ন করবে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট। সমাপনি বক্তব্য তারেক মাহমুদ সবাইকে প্যাকেজ বিক্রিতে সহযোগিতা করতে অনুরোধ জানান। তিনি জানান, সবার সহযোগিতা ছাড়া এই ইভেন্টের সফলতা আসবে না।

The post [ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট](https://amaderprotidin.com/?p=31120)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

- Link: https://amaderprotidin.com/?p=31116
- Published: 2026-09-26T19:03:19+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি কমিউনিটি সেন্টারে
মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ১০০ জন যুবককে
বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়।

এ উপলক্ষে নালিউরি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র
কোরআন তিলাওয়াত করেন মম হেলপিং হ্যান্ডসের পরিচালক ও গোলাপগঞ্জ মডেল প্রবাসী কল্যাণ
পরিষদের সাধারণ সম্পাদক কামাল আহমদ।

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা
বক্তব্য রাখেন মম হেলপিং হ্যান্ডসের পরিচালক ও সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি
হাজী জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ **ছবেদ আলী**, 
বিশিষ্ট লেখক ও সাংবাদিক **আনোয়ার শাহজাহান**, পুলিশ ইন্সপেক্টর **মোছলেহ উদ্দিন আহমেদ**
এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা  ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক
মোহাম্মদ আব্দুল মতিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এ. রিপন, ভাদেশ্বর
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই এবং উপজেলা বিএনপির সহ-
সভাপতি মো. আব্দুল জলিল ছাবু।

বক্তারা মম হেলপিং হ্যান্ডসের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের মানুষের কল্যাণে
সম্মিলিতভাবে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের শিশু
ও যুবকদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনার মতো কার্যক্রম সাধারণ মানুষের জন্য সহায়ক 
ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাকিব আল মামুন, সাংবাদিক রুমন আহমদসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নালিউরি গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তি মরহুম হাজী হামিদ আলীর
চার ছেলে মিলে মম হেলপিং হ্যান্ডস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

মম হেলপিং হ্যান্ডসের অন্যতম প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী সাংবাদিক ও কমিউনিটি সংগঠক শহিদুর
রহমান জামাল। তাঁর অপর তিন ভাই হলেন সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হাজী 
জয়নাল আবেদিন, গোলাপগঞ্জ বিএনপি নেতা কামাল আহমদ এবং পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক
আজমল আহমদ।

পরিবারের সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সমাজসেবামূলক সংগঠনটি স্থানীয় মানুষের পাশে
দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

ফ্রি সুন্নতে খতনা কর্মসূচিতে অংশ নেওয়া যুবক ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা
ব্যক্ত করেন।

The post [ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা](https://amaderprotidin.com/?p=31116)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

- Link: https://amaderprotidin.com/?p=31107
- Published: 2026-09-26T02:59:38+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

[[

## মিশিগানের তরুন প্রজন্মের প্রতিনিধি তাহমিদ এর কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মামনা অর্জন।⏎  মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির “বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড” পেলেন তাহমিদ চৌধুরী ওয়ারেন, মিশিগান — সংগঠন, কমিউনিটি এনগেজমেন্ট, তরুণ নেতৃত্ব এবং জনসেবায় সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির “বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড”-এ ভূষিত হয়েছেন তাহমিদ চৌধুরী।

## 󠀁[󠀁[⏎  তাহমিদের হাতে এই পুরস্কার তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর এবং ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি অব স্টেট মনোনীত প্রার্থী গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও ডেমোক্র্যাটিক পার্টির অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রার্থী এলি সাভিত। মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির বেস্ট অব দ্য ওয়েস্ট অনুষ্ঠানের মঞ্চে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে.বি. প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার ও ডেমোক্র্যাটিক পার্টির লেফটেন্যান্ট গভর্নর মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস।

## 󠀁[󠀁[⏎  তাহমিদ ম্যাকম্ব কাউন্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টজুড়ে বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাঁর কাজের অন্যতম লক্ষ্য হলো কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তাদের কমিউনিটিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করা। পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, “মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির Best of the West Youth Leadership Award পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়। যেসব মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি লিডার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী আমাকে শেখার, সেবা করার এবং এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন—এই অর্জন তাঁদেরও। আমার এই পথচলার অংশ হওয়া প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।” অনুষ্ঠানে তাহমিদকে সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)-এর প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির। তাহমিদ বলেন, এই স্বীকৃতি কমিউনিটি এনগেজমেন্ট, জনসেবা এবং আগামী প্রজন্মের তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে তাঁর কাজ আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে। তাহমিদ বলেন, “আমার লক্ষ্য সবসময়ই খুব সহজ—মানুষের পাশে থাকা, তাঁদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা। সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে, এবং মিশিগানজুড়ে যেসব অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ও কাজ করার সুযোগ পেয়েছি, তাঁদের সঙ্গে সেই কাজ চালিয়ে যেতে আমি উচ্ছ্বসিত।” এই সম্মাননার জন্য তাহমিদ মিশিগান ডেমোক্র্যাটিক পার্টি ও মিশিগান ১০তম কংগ্রেসনাল ডিসট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেস্ট অব দ্য ওয়েস্ট অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিদেরও অভিনন্দন জানান।

The post [মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন](https://amaderprotidin.com/?p=31107)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

- Link: https://amaderprotidin.com/?p=31103
- Published: 2026-09-23T13:15:45+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি:
 সিলেটের গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহর একমাইল এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী
সুরাব আলীর নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে গিয়ে চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা এবং ভয়ভীতি
প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ধারাবহর একমাইল আবাসন প্রকল্পে এক ব্যক্তি নির্মাণাধীন
বাড়িতে গিয়ে প্রথমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে শ্রমিকরা
তাকে আটকিয়ে পুলিশে ফোন করার কথা বললে তিনি নিজেকে একটি সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি
হিসেবে পরিচয় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি চাঁদা না দিলে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের ভিডিও
করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

বিষয়টি যাচাই করতে গোলাপগঞ্জ পৌরশহরের সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান মিরাজ এন্টারপ্রাইজের
স্বত্বাধিকারী শামীম আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার প্রতিষ্ঠান থেকে
ওই এলাকায় কোনো বিক্রয় প্রতিনিধি পাঠানো হয়নি।

নির্মাণাধীন বাড়ির কন্ট্রাক্টর খুরশিদ আলম বলেন, গত কয়েকদিন ধরে ৩-৪ জন ব্যক্তি বিভিন্ন
সময়ে নির্মাণস্থলে এসে চাঁদা দাবি করছেন। তারা ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত চাঁদা
দাবি করেন। তিনি স্থানীয় না হওয়ায় তাদের কাউকেই চেনেন না। কয়েকদিন আগে তিনি ১ হাজার
টাকা চাঁদা দিয়েছেন বলেও জানান।

খুরশিদ আলম আরও অভিযোগ করেন, যেদিন ওই ব্যক্তিরা নির্মাণস্থলে আসেন, সেদিন রাতে নির্মাণসাইট
থেকে রড চুরির ঘটনাও ঘটেছে। তবে চাঁদা দাবির সঙ্গে রড চুরির কোনো সম্পৃক্ততা রয়েছে 
কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমকে ফোনে বিষয়‌টি জানানো হলে তিনি 
শুনে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

নির্মাণসংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

The post [যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ](https://amaderprotidin.com/?p=31103)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

- Link: https://amaderprotidin.com/?p=31100
- Published: 2026-09-16T10:52:01+01:00
- Author: আমাদের প্রতিদিন ডেস্ক

প্যারিস সংবাদদাতা: প্যারিসে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য মেলা‘
আইএফটিএম টপ রেসা’র উদ্বোধনী আয়োজনে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সার্জ পাঁয়ের সঙ্গে সৌজন্য
সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেটের গোলাপগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক মোহাম্মদ জুনেদ
আহমদ।

![](https://amaderprotidin.com/files/uploads/2026/09/IMG-20260916-WA0001-300x251.
jpg)

সম্প্রতি প্যারিসের পোর্ট দ্য ভার্সাইয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সাক্ষাৎ
হয়। সংক্ষিপ্ত সাক্ষাতে আন্তর্জাতিক সাংবাদিকতা, গণমাধ্যমের পেশাগত দায়িত্ব ও ক্রমবর্ধমান
ভূমিকা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের গুরুত্ব
নিয়ে আলোচনা করেন তারা।

 

বিশেষ করে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, অর্থনীতি, 
বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদানে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা
হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও
মতবিনিময় করেন তারা।

 

ব্যস্ত কর্মসূচির মধ্যেও ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সার্জ পাঁয় সাংবাদিক মোহাম্মদ জুনেদ
আহমদের সঙ্গে কিছু সময় কথা বলেন। পরে তারা পরস্পরের প্রতি শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়
করেন।

আন্তর্জাতিক পর্যায়ে একজন গণমাধ্যমকর্মী ও একজন নীতিনির্ধারকের এ সৌজন্য সাক্ষাৎ পেশাগত
যোগাযোগ ও তথ্য বিনিময়ের একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। ‘আইএফটিএম টপ রেসা’র মতো
আন্তর্জাতিক আয়োজনে এ ধরনের যোগাযোগ সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে পেশাগত নেটওয়ার্ক
সম্প্রসারণেও ভূমিকা রাখতে পারে।

The post [আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়](https://amaderprotidin.com/?p=31100)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

- Link: https://amaderprotidin.com/?p=31093
- Published: 2026-09-11T17:06:42+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

## 󠀁[󠀁[

## ৪০ তম লস এনজেলস সফল ফোবানার পর এবার ফোবানা যাচ্ছে দীর্ঘদিন পর টেক্সাসের হিউস্টনে। হিউষ্টনবাসী অধির অপেক্ষায় দিন গুনছেন। দীর্ঘদিন পর হিউস্টন কমিউনিটির অপেক্ষায় অবসান হতে যাচ্ছে। আগামী বছরের সেপ্টেম্বরে বসবে ফোবানার আসর। আশা করা যাচ্ছে সবচেয়ে বেশী স্টেটের প্রবাসীরা উপস্থিত হবেন।

## উইন্ডাম হিউষ্টন এর বিশাল হোটেলে বাংলাদেশের সবচেয়ে বড় মিলন মেলা হবে।

## ২০২৭ সালের ৪১ তম হিউষ্টন ফোবানাকে ফ্লাগ হস্তান্তর করা হয়েছে।

## 󠀁[󠀁[⏎  গত ৬ সেপ্টেম্বর রোববার ৪০ তম ফোবানার সমাপনি দিনে রাত ১০ টায় ফোবানার নির্বাহী সংসদ আগামী ৪১ তম হিউস্টন ফোবানাকে হোষ্টিং এর জন্য ফ্লাগ সহ আনুষাঙ্গিক জিনিসপত্র হস্তান্তর করা হয়৷ ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ রউফ সহ ফোবানার নির্বাহী কমিটির সবাই ৪১ তম ফোবানার কনভেনর পাবেল আহমদ কে দায়িত্ব হস্তান্তর করেন। এই সময় ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন এবং মেম্বার সেক্রেটারী ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবা্ল উপস্থিত ছিলেন।

## ৪১ তম ফোবানার কনভেনর হিউস্টনের জনপ্রিয় কমিউনিটি একটিভিস্ট পাবেল আহমদ সবাইকে ২০২৭ সালের হিউস্টন ফোবানায় স্বাগত জানান, তিনি বলেন আপনারা যারা বিভিন্ন প্যাকেজ কিনতে আগ্রহী তারা মাসিক ইনস্টলমেন্টের মাধ্যমে সিলভার প্যাকেজ সহ যে কোন প্যাকেজ কিনতে পারবেন।

##  মাসিক যে কোন পরিমান অর্থ প্রেরনের মাধ্যমে এই সুযোগ থাকছে।⏎  আমরা চাই আপনারা টেক্সাসের সুন্দর শহরটা ঘুরে দেখার পাশাপাশি ফোবানা উপভোগ করবেন। অন্য যে কোন সময়ের চেয়ে হিউস্টন এর ফোবানা নিখুন এবং প্রানবন্ত হবে। আমরা সবার মতামতকে গুরুত্ব দিয়ে এগুচ্ছি এবং সবাইকে নিয়েই ফোবানা।

## 󠀁[󠀁[⏎  ডালাস, অস্টিন এবং হিউস্টন তিনটি শহরের সবাইকে নিয়েই ফোবানার ৪১ তম আসর। একটি ফোবানার যে সকল রিকোয়ারমেন্ট থাকে, তার সবকিছুই থাকবে।

## ইনশাআল্লাহ, আমাদের হোস্ট কমিটি সর্বাত্বক চেষ্টা করবে মান সম্পন্ন ফোবানার।⏎  আগামী ২০২৭ সালের ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর উইন্ডাম হিউস্টনে ৪১ তম ফোবানা হবে।

## কনভেনর পাবেল আহমদ জানান, আমাদের বড় তিনটি স্পন্সর এসে গেছে। আমাদের চ্যালেঞ্জ এখন মান সম্পন্ন ফোবানা করা।

## যে কোন যোগাযোগ :⏎  পাবেল আহমেদ 281 827 7980, খন্দকার ইসলাম রিয়াজ 832 755 5882 www. 2007.fobanaonline.com Fobanahouston@gmail.com

———————————————————-

## জুয়েল সাদত : মিডিয়া কো চেয়ারম্যান / হিউষ্টন ফোবানা

The post [হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা](https://amaderprotidin.com/?p=31093)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

- Link: https://amaderprotidin.com/?p=31088
- Published: 2026-09-09T20:10:22+01:00
- Author: Jewel Sadat

 

জুয়েল সাদত,
 লস এনজেলস থেকে

 

 

[[

## গত ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৯.৩০ মিনিট ইউনিভার্সেল হিলটনের একটি মাঝারি মানের রুমে বসেছিল ফোবানার এলামনাই এর মিলন মেলা। শুক্রবার রাতের দেরীতে ঘুমের পর সকালে অনেকের উঠতে দেরী হচ্ছিল৷ এলামনাই এর চেয়ারম্যান ড্ক্টর আব্দুস সাত্তার এর টেনশন৷ কেমন হবে এলামনাই এর মিটিং। আগেরদিন তিনি আলাউদ্দিন রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তার অর্ডার করেন৷ আমার সাথে আলাউদ্দিনে দেখা৷ বললেন, নাস্তা এখন থেকে নিচ্ছি। বললাম, নেন৷ ভাল হবে। বললেন নিউজ করেন। নিউজ করে সবাইকে জানালাম।

## শনিবার সকাল পৌনে দশটা। সবাই সময়মত আসবেন বললেও সবাই আসলে দেরীতে ৷ সকাল ১০ টার পর আমরা আনুষ্ঠানিক এলামনাই এর অনুষ্ঠান শুরু করলাম৷⏎  জনাব আব্দুস সাত্তার শুরু করলেন। সঞ্চালনার দায়িত্ব পড়ল মাহবুব রহিম এর উপর৷ চমৎকার কথা বলেন তিনি। সবাই আসন গ্রহণ করলেন। মঞ্চে আসন গ্রহণ করলেন, ফোবানার সিনিয়র নেতৃবৃন্দ। রেহান রেজা, জসিম উদ্দিন, এটর্নি আলমগীর, ডিউক খান, দিলু মওলা, এম রহমান জহির, ডক্টর জয়নাল আবেদীন, ফারুক আহমদ, হাসমত মোবিন, রবিউল করিম বেলাল ইন্জিনিয়ার আবু হানিফ, নার্গিস সুলতানা।

## মঞ্চের বাহিরেও হল রুমে অনেকেই বসলেন। মাহবুব রহিম সহজ সরল উপস্থাপনায় জমিয়ে রাখলেন।⏎  ফোবানায় ৩৩ বছর যাদের তাদের আলোচনা শুরু হল। তারপর ৩২ বছর, ৩০ বছর হিসাবে সিনিয়ররা বলতে লাগলেন ফোবানায় জড়িত হবার সুখ দু:খের গল্প। ডিউক খান, দিলু মওলা সবচেয়ে প্রবীন ফোবানায়। একই সাথে হাসমত মোবিন, এম রহমান জহির, নুরুল আমিন নুরু বললেন তাদের গল্প। মিসেস নুরু কথা বললেন, কথা বললেন নাহিদা নাসের ইয়াামিন৷ তিনি জানালেন। ফোবানার এই পরিবার তাকে নতুন করে সাংগঠনিক হতে শক্তি যোগায় । তিনি বলতে লাগলেন, ফোবানার সবাই তাকে এত সম্মান করেন যে, তিনি ফোবানার সাথেই আছেন সব সময়।

## ডিউক খান বলেন, লস এনজেলস থেকে ফোবানার সাথে সম্পৃক্ত, এখন আটলান্টায় থাকলেও ফোবানার সাথে সাড়ে তিন দশক। জসিম উদ্দিন বলেন, ফোবানার সাথে তার সম্পর্কের কথা,আটলান্টায় একাধিক ফোবানার করার গল্প। হাসমত মোবিন বলেন সাড়ে তিন দশক কিভাবে ফোবানার সাথে ছিলেন। নুরুল আমিন নুরু বলেন, ফোবানায় সব সময় পরিবার নিয়ে আসেন। রাতে খাবার পাওয়া যায় না, উনার স্ত্রী ও মিসেস করিম কিভাবে ভাত তরকারি নিয়ে আসেন৷ তাদের দুজনের কনট্রিবিউশন মাহবুব রহিম সুন্দর করে বলতে থাকেন। মিসেস নুরু, মিসেস করিম তাদের অনুভূতি প্রকাশ করেন। তাদেরকে সম্মানিত করায় ধন্যবাদ জানান।

## ফোবানার এলামনাই, এর গেট টুগেদার এর খবর ছড়িয়ে পড়লে, হোটেলের ফোবানার সবাই হল রুমে আসেন। চেয়ার পর্যাপ্ত ছিল না, অনেকেই দাড়িয়ে কথা শুনেন। মাহবুব রহিম ফোবানার নির্বাচনের উত্তাপে কি হচ্ছে হোটেলের রুমে বলেন মজা করে।

## নাস্তা আসে নাই দুপুর ১২ টা, তখন ফোবানার সাবেক চেয়ারম্যান সহ ৩ দশক বা ২ দশক থেকে যারা ফোবানায় আসেন তাদের গল্প, স্মৃতিচারণ করতেই থাকেন।⏎  আটলান্টার আরেফিন বাবুল, চমৎকার করে বলতে থাকেন৷ তিনি কিভাবে এজিএম এ প্রতিবাদ করে যান বছরের পর বছর। সবার কাছে মাপ ও চান ভুল কিছু হলে। ফোবানার এলামনাই ৮ বছর পর আবার ড. আব্দুস সাত্তারের নেতৃত্বে সচল হওয়ায় উনাকে ধন্যবাদ দেন সবাই৷

## নিউইয়র্কের মিসেস নার্সিস , নিউজার্সির ফারুক আহমদ ফোনাবার স্মৃতি চারন করেন৷।⏎  নাস্তার সময় পেরিয়ে যায়, গল্প চলতেই থাকে। মাহবুব রহিম একজন অনন্য সঞ্চালক, মজার মজার কথা বলে আটকে রাখেন সবাইকে। সবার জন্য চা ছিল। আলাউদ্দিন থেকে নাস্তা আসতে দেরী হচ্ছিল, আর কথার ফুলঝুরি চলতেই থাকে।

## ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল ও নতুন চেয়ারম্যান এম রহমান জহির বলেন তাদের গল্প৷ নিউইয়র্কের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবির আলমগীর বলেন তিনি প্রায় তিন দশকের মত ফোবানায়।⏎  সোয়া বারোটায় আব্দুস সাত্তারের অর্ডার করা নাস্তা আসে ১০০ জনের মত তখন ছিলেন, সবাইকে টেবিলে নাস্তা দেয়া হয়৷ তখনও কথা চলতেই থাকে। সাংবাদিক খালেদ মহিউদ্দিন মাত্র ২ বছর ফোবানায় আসছেন, উনাক কিছু বলতে বললে তিনি কিছুই বলেন নাই, কারন সবাই নাস্তাই চাচ্ছেন। কথা শুনবেন না কেউ৷ এক স্মৃতির নাটক চলতেই থাকে। ফোবানা নিয়ে সবার দীর্ঘদিনের ভালবাসার এক বন্ধন দৃশ্যমান হতে থাকে। পাবেল আহমদ ৪১ তম ফোবানায় সবাইকে দাওয়াত করেন। ইনস্টলমেন্টে প্যাকেজ কেনার ঘোষনা দেন৷ তিনি বলেন ১০০ ডলার করে দিতে শুরু করেন৷ পাবেল আহমদ সবাইকে সপরিবারে হিউস্টনে আমন্ত্রন জানান। মাহবুব ভুইয়া সবাইকে বিজনেস লাঞ্চ এ আহবান জানান৷ সমাপতির বক্তব্য ড. আব্দুস সাত্তার ফোবানায় সাংবাদিকদের অবদান স্বীকার করে ধন্যবাদ জানান। ফোবানায় পজেটিভ নিউজ থাকে বলেই ফোবানা গতিশীল ৷ তিনি আরও বলেন। ফোবানা এলামনাই আগামীতে আরও বড় ভুমিকা রাখবে৷

## ২ ঘন্টার এলামনাই ব্রেকফাষ্ট মিটিংটা হয়ে উঠেছিল এক স্মৃতি রোমান্থন।⏎  সবাই ফোবানাকেই ভালবাসেন৷ ফোবানা করতে করতে অনেকের ছেলেমেয়েরা বড় হয়ে তারাও ফোবানায় আসতে শুরু করেছে। ৪০ বছরের ফোবানায় এখনও অনেকেই আছেন যারা ৩৩ বা ৩৪ টি ফোবানায় এসেছেন৷ তাদের গল্পের শেষ নাই৷ এই গল্প আবার আমরা শুনব হিউষ্টনে।

The post [ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে](https://amaderprotidin.com/?p=31088)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে

- Link: https://amaderprotidin.com/?p=31078
- Published: 2026-09-08T14:22:50+01:00
- Author: Jewel Sadat

 

## জুয়েল সাদত :

[[

## ২০২৮ সালের ৪২ তম ফোবানা হোষ্ট করবে মিশিগানের সবচেয়ে সুসংগঠিত সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান।

## 󠀁[󠀁[⏎  বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান প্রতিবছর মিশিগান ২ দিনের বড় ফেস্টিভ্যাল করে থাকে সেই ফেস্টিভ্যাল ১০ থেকে ১৫ হাজার প্রবাসীরা উপভোগ করে থাকেন।

## 󠀁[󠀁[⏎  গত ৬ ই সেপ্টেম্বরে ৪০ তম লস এনজেলস ফোবানার এজিএমে ৪২ তম ফোবানার হোস্ট হিসাবে বাম নির্বাচিত হয়।  মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার অন্য কয়েকটি সংগঠন ৪২ তম ফোবানার হোষ্ট হিসাবে  মৌন আগ্রহ দেখালেও, বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান ( বাম) কে সবাই ৪২ তম ফোবানার হোস্ট হিসাবে নির্বাচিত করেন । এজিএমে বামের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জাবেদ চৌধুরী, সাধারন সম্পাদক জনাব নয়ন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ ও এডভাইজার সুমন কবির ও ইন্জিনিয়ারি আহাদ চৌধুরী।

## 󠀁[󠀁[⏎  ২০২৭ সালের ৪১ তম ফোবানা হচ্ছে হিউস্টনে। বামের সভাপতি জাবেদ চৌ: জানান দীর্ঘদিন থেকে মিশিগানে মানসম্পন্ন ফোবানা হচ্ছে না।  মিশিগানে লাখের উপর প্রবাসীরা বসবাস করেন। নিউইয়র্কের পর সবচেয়ে বড় প্রবাসীবান্ধব জনপদ মিশিগান।  আমরা এবার পুর্ন প্রস্তুুতি নিয়ে এজিএমে এসেছিলাম। আমাদের ৪২ তন ফোবানার পুরো প্লান আমরা নিয়ে এসেছি এবং উপস্থাপন করেছিলাম।

## সবচেয়ে বড় ভেন্যু সহ একটি চমৎকার ফোবানা করার প্রস্তুুতি আমাদের।  আমরা হিউস্টন এর মতই ২০২৮ এর ৪২ তম ফোবানা করতে পারব এই আশ্বাস কে সম্মান জানিয়ে ইসি আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা এর পুর্ন মর্যাদা রাখব।

## **আগাম শুধু এটাই বলব, আমাদের ফোবানা মানসম্মত হবে।  যতগুলো ভুল অতিতে হয়ছে, তার পুনরাবৃত্তি হবে না। সবাই সহযোগিতা করবেন।  মিশিগান আসলে সবাই পাশ্ববর্তী কানাডা ঘুরে যাবেন, আমরা সব ধরনের ট্যুরের ব্যবস্থা রাখব। **

##  বামের এডভাইজার সুমন কবির জানান, মিশিগানে আমাদের ক্রাউডের জন্য চিন্তা করতে হয় না। আমাদের একটি মানসম্পন্ন ফোবানা উপহার দেবার যে সুযোগ দিয়েছেন আমরা তা বাস্তবতার সাথে তাল মিলিয়ে করে দেখাব।

## বামের সাধারন সম্পাদক জনাব নয়ন বলেন, কোন মিথ্যা আশ্বাস বা ভুল প্রচারনা বাম করবে না।  আমরা একটি কোয়ালিটি ফোবানা উপহার দেব।

The post [২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে](https://amaderprotidin.com/?p=31078) appeared
first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী

- Link: https://amaderprotidin.com/?p=31071
- Published: 2026-09-08T04:38:38+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

[[

## ( এম রহমান জহির – ড.প্রিয়লাল কর্মকার)

## ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ( ফোবানা) নির্বাচন সম্পন্ন হল গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেল ৫ টায় লস এনজেলস এর ৪০ তম ফোবানার তৃতীয় দিনে ইউনিভার্সেল হিলটনে।  ফোবানার সদস্য সংগঠন এর ৬৭ টি মেম্বার সংগঠন গুলোর ভোটে ২০২৬ – ২০২৭ সালের ফোবানার নির্বাহী কমিটি গঠিত হয়। ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রহিম জানান ১০০ ভাগ ভোট কাষ্ট হয়েছে।  অনেকটা টান টান উত্তেজনা ছিল এবারের নেতৃত্ব নির্বাচনে। এবারই সবচেয়ে বেশী  প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। সব প্রার্থীরাই নিজেদের যোগ্যতম দাবী করে ব্যাপক প্রচারনা চালান। এবারের নির্বাচনে ২০২৬- ২০২৭ এর জন্য যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন –

## চেয়ারপারসন- মোহাম্মদ এম. রহমান (জহির), ফ্লোরিডা⏎  ভাইস চেয়ারপারসন- আবীর আলমগীর, নিউইয়র্ক এক্সিকিউটিভ সেক্রেটারি- ডঃ প্রিয়লাল কর্মকার, ভার্জিনিয়া জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি- অ্যান্থনি পিয়ুস গোমেজ, ভার্জিনিয়া ট্রেজারার- নাহিদা নাসের ইয়াসমিন, হিউস্টন, টেক্সাস।

## 󠀁[󠀁[

আউটস্ট্যান্ডিং মেম্বার
 ১. রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া) ২. ড. জয়নুল আবেদীন (
লস এন্জেলেস) ৩. মো. ইকবাল (লস এন্জেলেস) ৪. শামসুদ্দোহা সাগর (ডালাস, টেক্সাস) ৫. 
মুহাম্মদ আলী মানিক (আটলান্টা, জর্জিয়া) ৬. মাহবুবুর ভূঁইয়া (আটলান্টা, জর্জিয়া) ৭.
মকবুল এম. আলী (শিকাগো) ৮. বাবুল হাই (অরল‍্যান্ডো, ফ্লোরিডা) ৯. ড. আব্দুস সাত্তার(
ভার্জিনিয়া)

[[

———————————-
 এক্সিকিউটিভ মেম্বারঃ ১. বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন,
ইমতিয়াজ আহমেদ পাভেল ২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান — জাবেদ চৌধুরী ৩. বাংলাদেশ
আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া — জসিম উদ্দিন ৪. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার
কানসাস সিটি (BAGKC) — রেহান রেজা ৫. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ভার্জিনিয়া — আবু 
রুমি ৬. BAITPO, ভার্জিনিয়া- শামসুদ্দিন মাহমুদ ৭. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, DMV,
ভার্জিনিয়া — আক্তার হোসাইন ৮. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা — শফিকুল ইসলাম 
জুয়েল ৯. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস — হাশমত মবিন ১০. বাংলাদেশ মেলা 
ইনক, লস এন্জেলেস- তৌফিক সুলেমান খান (তুহিন) ১১. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার
ওয়াশিংটন ডিসি — নুরুল আমিন ১২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক. মেট্রো ওয়াশিংটন
ডিসি — দিলশাদ চৌধুরী ১৩. বাংলাদেশ অ্যাসোসিয়েশন, হিউস্টন — আজমল খান ১৪. ফ্রেন্ডস
অ্যান্ড ফ্যামিলি, হিউস্টন — নাদিম ভূঁইয়া ১৫. সুন্দরবন, ভার্জিনিয়া— করিম সালাউদ্দিন
১৬. বাংলাদেশি আমেরিকান সোসাইটি (BAS), লস এন্জেলেস- সায়েদুল হক ১৭. বেঙ্গলি বয়েজ
কালচারাল অ্যাসোসিয়েশন অব জর্জিয়া — রাসেল ভূঁইয়া

The post [ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী](https://amaderprotidin.com/?p=31071)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

- Link: https://amaderprotidin.com/?p=31059
- Published: 2026-09-05T21:33:40+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

[[

## প্রবাসী কল্যান, কর্মসংস্থান ও বৈদেশিক মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসীদের অনেক সমস্যা, এই সমস্যাগুলো দ্রত সমাধানের জন্য বিশেষ সেল গঠিত হয়েছে৷ আপনাদের অভিযোগ গুলো ইমেলে পাঠালে তা দ্রুত সমাধান হবে। ৪ জন সচিবের নেতৃত্বে এই সেল পরিচালিত। তিনি আরও বলেন, নানা দেশের শ্রম বাজার তৈরী হচ্ছে। দুতাবাসগুলোতে যাতে প্রবাসীরা সেবা পান, তা নিশ্চিত করা হচ্ছে। আপনারা দেশে বিনিয়োগ করেন। সেখানে বিনিয়োগ এর আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আগাম চেকলিষ্ট দিয়ে দিব,আপনার সময় নষ্ট হবে না।

## 󠀁[󠀁[⏎  জনাব আরিফুল হক চৌধুরী ফোবানার উদ্ভোধনী অনুষ্টানে আরো বলেন, আপনারা দেশে বিনিয়োগ করবেন। ৪০ বছরের ফোবানার অর্জনকে কাজে লাগিয়ে আগামীতে সমন্বিতভাবে কিভাবে দেশের উন্নয়ন করা যায় তা ভেবে দেখবেন। জনাব আরিফুল হক চৌধুরী আরো বলেন, প্রবাসীদের জন্য প্রবাসীকার্ড দেয়া হবে, এই প্রবাসীকার্ড দিয়ে প্রবাসীরা অনেক সুবিধা পাবেন।

## 󠀁[󠀁[

## গতকাল ৪ টা সেপ্টেম্বর শুক্রবার লস এনজেলস এর হিলটন ইউনিভার্সেলে ৪০ তম ফোবানার তিন দিনের কনভেনশন শুরু হয় সন্ধ্যা ৭ টায়। ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারী আবির আলমগীর এর উপস্থাপনায় বাংলাদেশ আমেরিকা ও কানাডার জাতীয় সংগীত দিয়ে শুভ সুচনা হয়। প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন, তিনি বলেন লস এনজেলসের জন্য এই দিনটি আনন্দের। আমরা সবাই মিলেই ফোবানার ৪০ তম আয়োজনটা করছি। নানা শহরের সহযোগিতা ও লস এনজেলস বাসীর সহযোগীতায় তা আজ সফল হতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ৷ হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, আজ এই সন্ধ্যায় শুভ কামনা জানাই, আমরা চমৎকার একটি টীম এই সম্মেলনে কাজ করেছি।

## 󠀁[󠀁[

## সবার সহযোগিতা ছিল৷ আরও বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, তিনি বলেন ফোবানা ৪০ তম আসরে এসে মাইলফলক হয়ে গেল৷ অনেকের যোগ্য নেতৃত্বে এই সংগঠন আজ মর্যাদার অবস্থানে। আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ রইফ বলেন, ফোবানা অনেকদুর এগিয়েছে৷ ফোবানার অনেক অর্জন, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

## 󠀁[󠀁[⏎  লস এনজেলস ফোবানার হোষ্ট কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী বলেন,ফোবানার আজকের আসরে প্রবাসীকল্যান মন্ত্রীর উপস্থিতি আমাদের জন্য বাড়তি পাওয়া৷ তিনি আমাদের সবার কথা শুনবেন, আমরাও উপকৃত হব।

## উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এর বক্তব্য লস এনজেলস এর কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, ফোবানা প্রবাসে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে৷ প্রবাসীবান্ধব সরকার এর সাথে ফোবানা সমন্বিত কাজ করবে। ৩৫ বিলিয়ন রেমিট্যান্স যায় প্রবাসীদের মাধ্যমে, এই প্রবাসীরাই দেশকে এগিয়ে যাচ্ছেন। ফোবানা আমেরিকায় ৪০ বছর যাবত দেশীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে লালন করছে৷ আমি ফোবানার সাফল্য কামনা করি।

## ফোবানার সদস্য আবীর আলমগীর ফোবানার সকল এক্স চেয়ারম্যান এবং ফোবানা কনভেনশন এর বিভিন্ন শহরের সাবেক কনভেনরদের মঞ্চে আহবান জানান এবং পরিচয় করিয়ে দেন।⏎  রাত সাড়ে ৮ টায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ আগত অতিথিরা ফিতা কেটে, বেলুন উড়িয়ে ৪০ তম ফোবানার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

## 󠀁[󠀁[

## উদ্ভোধনের আনুষ্ঠানিকতার পর কালচারাল সেক্রেটারী শহিদ আহমদ মিঠুর পরিচালনায় কালচারাল অনুষ্ঠান শুরু হয়।

## 󠀁[󠀁[⏎  স্থানীয় ও উত্তর আমেরিকার শিল্পীদের পারফর্মেন্স চলে রাত ১১ টা পর্যন্ত। লস এনজেলস এর হিলটন ইউনিভার্সেল এ ভেন্যুটা হয়ে উঠে এক টুকরা বাংলাদেশ.। দেশীয় খাবার, নানা স্টল এ হিলটনের ভেন্যুটা হয়ে উঠে উ্যসবমুখর বাংলাদেশ।

## জুয়েল সাদত /⏎  কো চেয়ারম্যান, মিডিয়া ও পাবলিকেশন। লস এনজেলস

The post [বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী](https://amaderprotidin.com/?p=31059)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).

## ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

- Link: https://amaderprotidin.com/?p=31056
- Published: 2026-09-04T21:50:15+01:00
- Author: Jewel Sadat

## জুয়েল সাদত :

[[

## ৪০ তম লস এনজেলস ফোবানা সম্মেলন শুরু হচ্ছে আজ ৪ সেপ্টেম্বর হিলটন ইউনিভাার্সেলে। এরই মধ্যে ফোবানার নানা শহরের ফোবানার সংগঠকরা লস এনজেলস এ এসে পৌছেছেন।⏎  গতকাল ৩ রা সেপ্টেম্বর ফোবানার ডেলিগেটদের ওয়েলকাম ডিনারে অংশগ্রহণ করেন, ফোবানার সাবেক চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী সবাইকে অর্কিড রেষ্টুরেন্টে স্বাগত জানান । এবারের ফোবানার একটি নতুন সেগমেন্ট হিসাবে ফোবানা এলামনাই গেট টুগেদার যুক্ত হয়েছে। ফোবানার এলামনাই গেট টুগেদার অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় ইইনিভার্সেল হিলটন এর মেইন মিটিং রুমে। থাকবে বাংলাদেশী ব্রেকফাষ্ট।

## ফোবানা এলামনাই এর চেয়ারম্যান ডাক্তার আব্দুস সাত্তার জানান, দীর্ঘ ৮ বছর পর আবার শুরু হচ্ছে এলামনাই গেটটুগেদার।⏎  ফোবানার সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ সহ ফোবানার সাথে দীর্ঘদিন থেকে জড়িত তারা সবাই এলামনাই এর ব্রেকফাষ্ট গেট টুগেদার উপস্থিত থাকবেন। তিনি আরও জাানান, ফোবানা এলামনাই কে আরও কার্যকর করা হবে।  অনেক ফোবানার নেতৃবৃন্দ রিটায়ার্ড করেছেন, তারা এলামনাইতে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। ফোবানার অর্জনের শেষ নাই। তাই এলামনাই জোড়ালো ভুমিকা রাখবে আগামীতে।

##  ডাক্তার আব্দুস সাত্তার একজন লেখক, সংগঠক এবং ফোবানার প্রথম সারির কর্মকর্তা, তিনি মনে করেন ফোবানার এলামনাই আগামীতে চমৎকার চমৎকার অনুষ্ঠানের আয়োজন করবে। তিনি সবাইকে ৫ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপস্থিত হবেন।

## থাকবে সবার জন্য সুভেনির। ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল ও এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ রউফ ফোবানার সবাইকে এলামনাই এর গেট টুগেদার শনিবারে উপস্থিত হবার আহবান জানান।

The post [ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়](https://amaderprotidin.com/?p=31056)
appeared first on [AmaderProtidin.com](https://amaderprotidin.com).
